সাকিববিহীন কলকাতার হার

আইপিএলে বাংলাদেশের সাকিব আল হাসানবিহীন কলকাতা নাইট রাইডার্স ছয় উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।
ইডেন গার্ডেনে কলকাতার করা ১৮৭ রান পাঁচ বল আর ছয় উইকেট বাকি রেখেই টপকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা অনবদ্য ৮৪ রান করে জয়কে অনেকটাই সহজ করে দেন। তিনি ৫৪ বলে দশটি চার ও দুইটি ছয়ে এ রান করেন।
শেষদিকে জস বাটলারের ২২ বলে তিন চার ও তিন ছয়ের ৪১ রান মুম্বাইয়ের জয় নিশ্চিত করে। 
এর আগে টসে হেরে অধিনায়ক গৌতম গম্ভীর এবং মানিশ পান্ডের অর্ধশতকের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স।
ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে গম্ভিরের ইনিংসটাকে টি-২০’র বিচারে বিধ্বংসী বলা না গেলেও পান্ডে ঠিকই ঝড় বইয়ে দেন। অধিনায়কের ৫২ বলে ৬৪ রানের বিপরীতে পান্ডে খেলেন ২৯ বলে ৫২ রানের ইনিংস। এছাড়াও আন্দ্রে রাসেল ১৭ বলে ৩৬ রানের দর্শনীয় ইনিংস উপহার দেন।
মুম্বাইয়ের মিচেল ম্যাকলেহান দুটি এবং হার্দিক পান্ডে ও হরভজন সিং একটি করে উইকেট লাভ করেন।






