চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউদির ৩০০, পাকিস্তানকে চেপে ধরেছে কিউইরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাঁধে রানের বোঝা চাপানোর পর জয়ের ভিত্তিও গেড়েছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে সমীকরণ এমন- শেষদিনে স্বাগতিকদের জিততে চাই আর ৭ উইকেট, সফরকারীদের জিততে দরকার আরও ৩০২ রান, সেটি ছাড়া দিনটা পার করে দিতে পারলে ম্যাচ বাঁচানোও সম্ভব।

মাউন্ট মঙ্গানুইতে মঙ্গলবার পাকিস্তানকে জয়ের জন্য ৩৭৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। তাড়ায় নেমে ৩ উইকেটে ৭১ তুলে দিন শেষ করেছে সফরকারীরা।

চতুর্থ ইনিংসে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। হারিস সোহেল গেছেন ৯ করে। আজহার আলি ৩৪ ও ফাওয়াদ আলম ২১ রানে শেষদিনের লড়াইয়ে নামবেন।

Banglabid

শেষবেলায় ট্রেন্ট বোল্ট একটি ও টিম সাউদি ২টি উইকেট তুলেছেন। পথে সাউদি ছুঁয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক, ৭৬তম টেস্টে। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে এই অর্জন তার। ৪৩১ উইকেট আছে স্যার রিচার্ড হ্যাডলি ও ৩৬১ উইকেট আছে ড্যানিয়েল ভেট্টোরির।

প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩৯ রানে অলআউট করে দেয় কিউইরা। নিজেরা প্রথম ইনিংসে তোলে ৪৩১ রান, উইলিয়ামসনের ১২৯ রানে ভর করে।

ফলোঅন এড়াতে পারলেও চতুর্থ ইনিংসে যে বড় রানের মুখোমুখি হতে হবে সফরকারীদের, সেটি তখনই নির্ধারিত হয়ে যায়। স্বাগতিকরা লিড বাড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

Reneta

টম ল্যাথাম ৫৩, টম ব্ল্যান্ডেল ৬৪, উইলিয়ামসন ২১, হেনরি নিকোলস ১১ ও রস টেলরের অপরাজিত ১২ রানে ঝটপট রান তুলে পাকিস্তানকে ব্যাটে পাঠায় কিউইরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারও হাইকোর্টে জামিন পাননি ডা. সাবরিনা

পরবর্তী

করোনা মহামারী তীব্র কিন্তু সবচেয়ে বড় নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী
করোনাভাইরাস

করোনা মহামারী তীব্র কিন্তু সবচেয়ে বড় নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে

সর্বশেষ

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT