চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ সুদানে যুদ্ধ বিরতির ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

সাউথ সুদানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষ বন্ধে শান্তির ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার। স্থানীয় একটি রেডিওতে সাক্ষাতকারের সময় তিনি এই ঘোষণা দেন। সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশ’র বেশি মানুষ নিহত হয়েছে।

এর আগে দুপক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধ করতে আহবান জানায় জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল।

আই রেডিওতে দেয়া এই ঘোষণায় তিনি বলেন ‘প্রেসিডেন্ট একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। আমি এই যুদ্ধবিরতি রাত আটটা থেকে ঘোষণা করতে চাই’।

সাউথ সুদানে দু’বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি হয়, কিন্তু সেই চুক্তির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ।

প্রেসিডেন্ট সালভা কিরের একজন মুখপাত্র বলেছেন তিনি ভাইস-প্রেসিডেন্ট মাচারের সাথে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।

এদিকে প্রেসিডেন্ট সালভা কির তার বিরোধীদের শাস্তি দেয়ার জন্য সময় ব্যয় করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেটা দেশটির তথ্যমন্ত্রী মাইকেল ম্যাকুয়ে খারিজ করে দিয়েছেন। তিনি বরং দাবি করেছেন সহিংসতা বন্ধ করার জন্য সরকার সবকিছু করেছে।

Reneta

তিনি বলেন ‘এই বিশ্বে কোনো সরকারের পক্ষেই তার নিজের জনগণকে শাস্তি দেয়ার কোনো উপায় নেই। এখানে শাস্তির কোনো প্রশ্নই উঠে না’।

প্রাণ বাঁচাতে আশেপাশের এলাকা থেকে বেসামরিক লোকজন পালিয়ে যাচ্ছে। অনেকেই জাতিসংঘের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দু’জনেই তার সমর্থকদের শান্ত হওয়ার আহবান জানিয়েছেন। কিন্তু দৃশ্যত এই সংঘাত এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে।

২০১১ সালে সাউথ সুদান স্বাধীনতা লাভের পর প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্টের মধ্যে তিক্ত সম্পর্ক রয়েছে। গৃহযুদ্ধ শেষ হবার পরেও এ দুজনের মধ্যে চরম অবিশ্বাস ও আস্থার সংকট দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ সুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT