ক্রিকেট

সাউথ আফ্রিকা দলের দুই ক্রিকেটারের করোনা

সাউথ আফ্রিকা দলের ক্রিকেটাররা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা দলের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, সম্ভবত ম্যাচের আগে বা পরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার, এমন জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বিরতি কাটিয়ে ক্রিকেটে ফেরার জন্য ৫০ জনকে নিয়ে করা বিশেষ ক্যাম্পের আগে করোনা পরীক্ষায় ওই দুই ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

কোন দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত সেটি অবশ্য জানায়নি সিএসএ। ১৮ আগস্ট থেকে শুরু হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা, চলবে ২২ আগস্ট পর্যন্ত।

আক্রান্ত ক্রিকেটারদের কোনো বিকল্প নেয়া হবে না বলে বিবৃতিতে জানিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। স্কোয়াডে থাকছেন না সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন তিনি।

ক্যাম্পে এবার ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের মাঝে ভ্রাতৃত্ব ও বন্ধনের প্রতি বিশেষ নজর দেবে সিএসএ। লকডাউনের সময় জাতীয় দলে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের প্রতি বর্ণবিদ্বেষ নিয়ে একাধিক সাবেক ক্রিকেটার বিস্ফোরণ মূলক মন্তব্য করেছেন, সেটি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে বোর্ডটি।

বিষয়:সাউথ আফ্রিকা ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…