ক্রিকেট

ভিলিয়ার্সকে ফেরত চান ডু প্লেসিসও

ভিলিয়ার্সকে ফেরত চান ডু প্লেসিসও

সাউথ আফ্রিকার কোচের দায়িত্ব নিয়েই এবি ডি’ভিলিয়ার্সকে অবসর ভেঙে ফেরার ডাক দিয়েছেন মার্ক বাউচার। সে পথে হাঁটলেন ফ্যাফ ডু প্লেসিসও। প্রোটিয়া টেস্ট ও ওয়ানডে অধিনায়ক চান, অবসর ভেঙে জাতীয় দলে ফিরুক এবি।

এখনই না হলেও ডু প্লেসিস চান অন্তত আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের আগেই ফিরুক ডি’ভিলিয়ার্স। শুধু চাওয়া নয়, এবির সঙ্গে এ ব্যাপারে টুকটাক কথাবার্তাও হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সোমবার সাউথ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট মানজি টি-টুয়েন্টির ফাইনাল হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে বাউচারের কোচিং অধীনে থাকা ডু প্লেসিসের নেতৃত্বাধীন তুষওয়ান স্পার্টানস। ফাইনালেও হাফসেঞ্চুরি করেছেন ডি’ভিলিয়ার্স। ৪৬’র উপরে গড়ে রান করেছেন ৩২৫, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রাহক করেছে তাকে।

ম্যাচের পর ডি’ভিলিয়ার্স প্রসঙ্গ উঠতেই ডু প্লেসিস বলেন, ‘লোকেরা চায় এবি খেলুক এবং আমিও তা থেকে আলাদা নই। এই আলোচনা ইতিমধ্যে দু-তিন মাস ধরে চলছে। এমনটা হলে দেখতে কেমন লাগে, পরের বছর এটি কেমন দেখায় এবং সেটা কীভাবে শুরু হয় সেটাই এখন দেখার।’

২০১৭তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরই অবসরের ঘোষণা দেন ডি’ভিলিয়ার্স। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সেটা হতে পারে শুধু সীমিত ওভারের ক্রিকেটে। মানজি টুর্নামেন্ট শেষে এখন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবি।

বিষয়:এবি ডি’ভিলিয়ার্স ফ্যাফ ডু প্লেসিস সাউথ আফ্রিকা ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…