মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সংযুুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এক ম্যাচ পর একাদশে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার মুর্শিদা খাতুন। বাদ পড়েছেন তাজ নেহার।
প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ১৫ ম্যাচ খেলে সংক্ষিপ্ত সংস্করণে মাত্র দু’বার জিততে পেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে জয় অধরাই থেকেছে।
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ সবশেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। সাউথ আফ্রিকাকে হারালেও সেমি-ফাইনালে যাওয়াটা সহজ হবে না। রান রেট বাড়াতে হবে অনেক।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথি রাণী, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার।







