আন্তর্জাতিক

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ধোঁয়া ও আগুনের কুন্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে, ভবনটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার পার্লামেন্টের গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

দেশটির ফায়ার সার্ভিসের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

সাউথ আফ্রিকার জরুরী সেবা দপ্তর এএফপিকে জানায়, প্রথমে ছাদে আগুন দেখা গেলেও পরে তা ভবনে ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিংটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট হাউসটি মূল ও পুরাতন ভবনসহ ৩টি সেকশনে বিভক্ত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত বলে জানায় এএফপি। নতুন অংশটি ১৯২০ ও ১৯৮০’র দশকে নির্মাণ এবং সংস্কার করা হয়।

এর আগে গত বছরের এপ্রিল মাসে ইউনিভার্সিটি অব কেপটাউন’র লাইব্রেরি ভবনে আগুনের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডে অসংখ্য আফ্রিকান দুর্লভ আর্কাইভ পুড়ে গিয়েছিল।

বিষয়:সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার পার্লামেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…