অর্থনীতি

সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব

সাঈদ খোকন ব্যাংক হিসাব তলবের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ খোকন ব্যাংক হিসাব তলবের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তার ব্যাংক হিসাবে কত টাকা আছে তা জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

বুধবার বিএফআইইউ সূত্র এ তথ্য জানা গেছে।

এর আগে গত জুন মাসে সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে দুদককে আদেশ দিয়েছিলেন আদালত।

মঙ্গলবার ব্যাংকগুলোতে বিএফআইইউর চিঠি পাঠায়। এতে আগামী তিন কার্যদিবসের মধ্যে সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, বাবা-মার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

বিষয়:দুদক ব্যাংক হিসাব তলব সাঈদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…