রাজনীতি

শেষ নির্বাচনী প্রচারণায় সাঈদ খোকন

সাঈদ খোকন নির্বাচনী প্রচারণায় জনসমুদ্রে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ খোকন জনসমুদ্রে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রচারণার সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচনের শেষ প্রচারণায় নিজ নির্বাচনী এলাকায় বিশাল মিছিল করেছেন ঢাকা-৬ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার নির্বাচনের শেষ প্রচারণা অংশ হিসেবে সাঈদ খোকনের এক বিশাল গণ-মিছিল সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে সুরিটোলা স্কুলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে তিনি সবার উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে, ঢাকা ৬ এর অন্তর্গত সকল ভোটারকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহবান জানান। তিনি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ। তাই তিনি সবার উপস্থিতি কামনা করে নৌকার ভোট প্রার্থনা করেন। এছাড়াও দলের নেতাকর্মীদের ভোটের ফলাফল না দেয়া পর্যন্ত মাঠে থাকার আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ৬ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শাহিদ, যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু সহ ঢাকা ৬ এর অন্তর্গত থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাঈদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…