চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ ভোট দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে: সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

মানুষ ভোট দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। যে আশঙ্কা করা হয়েছিল, দেশের গ্রাম ও শহরের মানুষ ভোট দিয়ে সে আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা যে সঠিক, এটি প্রমাণিত হয়েছে।’

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা পৌনে ১২টায় মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের সদস্যদের নিয়ে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকা-৬ আসনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।

আপনি কতো শতাংশ ভোট পেলে সন্তুষ্ট সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘যতো ভালো হয়, আমি ততোতেই সন্তুষ্ট । আমি মনে করি পুরান ঢাকার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে গেলে এখন দেখতে পাবেন ভোটারের লম্বা লাইন হয়ে গেছে।’

Reneta

সার্বিক পরিস্থিতি কি দেখছেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ভোটের পরিবেশ নিয়ে আমি খুবই সন্তুষ্ট, খুবই খুশি। আল্লাহ রব্বুল আলামীন যদি মেহেরবানী করেন তাহলে এই আসন থেকে বিপুল ভোটে নৌকার জয় হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদি, ইনশাআল্লাহ।’

মতবিনিময়কালে মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে তার মা ফাতেমা হানিফ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকেরা বলেন, আপনার ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিল। তখন তিনি মন্ত্রী পদমর্যাদা পেয়েছিলেন। এবার মোহাম্মদ সাঈদ খোকন সংসদ সদস্য পদে বিজয়ী হলে মন্ত্রী হবেন বলে প্রত্যাশা করেন কী না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফাতেমা হানিফ বলেন, ‘ইনশাআল্লাহ, আল্লাহ চাহেতো আমার ছেলে মন্ত্রী হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা-৬ আসনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসাঈদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT