আন্তর্জাতিক

ইরানে সাইবার হামলা

সাইবার হামলার জন্য ল্যাপটপে কোডিং ও হ্যাকিং কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে ল্যাপটপের কীবোর্ডে হ্যাকিং বা কোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সাইবার নিরাপত্তা বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাইবার হামলার মুখে ইরানের জ্বালানি খাত বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যমে।

এর কারণে দেশজুড়ে গ্যাস স্টেশনগুলোতে সরবারাহে সমস্যা হয়েছে।

ইরান বলছে, অনলাইন হামলা সম্পর্কে অতি সতর্কতায় রয়েছে তারা।

ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বার্তা সংস্থা শানা জানিয়েছে, কেবল মন্ত্রণালয়ের ভর্তুকি পাওয়া সস্তা রেশনের জ্বালানি কিনতে ব্যবহৃত স্মার্টকার্ডের বিক্রি বিঘ্নিত হয়েছে। তবে ক্রেতারা এখনও উচ্চ মূল্যের জ্বালানি কিনতে পারছেন।

ইরান দক্ষিণ সিরিয়ায় একটি আমেরিকান সেনাচৌকিতে ড্রোন হামলা চালানোর কয়েকদিন পর গ্যাস বিক্রিতে বিঘ্নের ঘটনা ঘটলো।

মার্কিন যুক্তরাষ্ট্র আসন্ন আক্রমণ সম্পর্কে সতর্ক ছিলো বলে জানা গেছে। তাই আঘাত করার আগেই তারা তাদের বাহিনীকে সরিয়ে নিতে সক্ষম হয়।

বিষয়:ইরান সাইবার হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…