বিনোদন

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বান

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বান

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে স্থবির বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। করোনার কারণে প্রথমবার বাংলাদেশেও মারা গেলেন একজন। এমতাবস্থায় সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হানিফ খানের পাঠানো এক বিবৃতিতে বুধবার বিকেলে এমন আহ্বান জানানো হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এক বিবৃতিতে উদ্ভূত করোনা পরিস্থিতিতে জনস্বার্থের কথা সর্বোচ্চ বিবেচনায় রেখে সামগ্রিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য সকল জেলা ও উপজেলা সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসসহ অন্যান্য জাতীয় অনুষ্ঠান ছোট পরিসরে প্রতীকীভাবে পালন করা যেতে পারে।

করোনা বিস্তার রোধে এরআগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত এসেছে। গ্রুপ থিয়েটার ফেডারেশনও এই পরিস্থিতিতে নাটক মঞ্চায়ন থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছেন।

পুরনো ছবি:

বিষয়:সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…