শীর্ষ সাংবাদিকদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দেওয়া চিঠিকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।
শনিবার এক সংবাদ সম্মেলনে ৬টি সাংবাদিক সংগঠনের নেতারা এর নিন্দা জানিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
শীর্ষ সাংবাদিকদের এই সম্মেলনে বক্তব্য পাঠ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মসিউর রহমান খান।
সেসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল। সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ’র নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।









