চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নির্যাতন: ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১২:২২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির ডাকা হরতালে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্ত কমিটি।

ঘটনার জন্য শাহবাগ থানার ৩ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য এবং ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রমনা অপরাধ বিভাগের ডিসি মারিুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের মধ্যে ৪ জন শাহবাগ থানার সাব ইন্সপেক্টর। ঘটনার সময় তারা কাছাকাছি উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ওই তদন্ত রিপোর্ট রমনা অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে জমা দেন তদন্ত কমিটি। এর আগে রমনা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজিউল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

২৬ জানুয়ারি রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে বেদম মারধর করে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের সাংবাদিক নির্যাতনসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT