সাংবাদিক নির্যাতনে জড়িত ৩ কর্মকর্তা প্রত্যাহার

সাংবাদিক নির্যাতনে জড়িত ৩ কর্মকর্তা
আনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেয়ার ঘটনায় জড়িত কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন; সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও সহকারী পরিচালক এস এম রাহাতুল ইসলাম।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এর আগে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করে নেয়া হয়। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র সমালোচনার পর রোববার তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







