বাংলাদেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অর্থায়নে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য চেক প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদানের চেক প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।

এর আগে চাকরিচ্যুত দুই হাজার সাংবাদিক ১০ হাজার টাকা করে পাবেন বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস প্রধানমন্ত্রী সাংবাদিক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…