চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আমির খসরুর মাকে শ্বাসরোধ করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৬, মে ২০২২
- সেমি লিড, অপরাধ, পিরোজপুর
A A

ফসিউল ইসলাম বাচ্চু

পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম এর স্ত্রী এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমকে (৭৪) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আজ সকালে পিরোজপুর শহরের সিআই পাড়াস্থ নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার গলায় দড়ি জাতীয় বস্তু দিয়ে ফাঁস দেওয়ার চিহৃ রয়েছে।

নিহত সেতারা হালিমের মেয়ে সহযোগী অধ্যাপক সালাম আরজু জানান, শহরের সিআইপাড়া এলাকার তাদের নিজেদের বাসভবনে ২য় তলায় তার মা একা থাকতো। রবিবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে সর্বশেষ তার মায়ের সাথে কথা হয়। আজ সোমবার সকালে তাদের বাসায় রং করার জন্য আব্দুল কুদ্দুস নামের একজন লোক তাদের বাসায় এসে দরজায় ডাকাকাকি করলেও তার মা দরজা না খুললে সে বাসার নিচের তলায় ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান। পরে অনেক সময় অতিবাহিত হলেও দরজা না খুললে ভাড়াটিয়া ও রং মিস্ত্রি দোতালার পিছনের দরজা দিয়ে ডাকতে গেলে তারা দেখতে পায় পিছনের দরজা খোলা আছে। তখন তারা বাসায় ভিতরে ঢুকে দেখতে পায় তার মা সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন।

এ সময় তাদের বাসার ভাড়াটিয়া তাকে বিষয়টি ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী বাসায় এসে দেখতে পান, তার মাকে ঘরের মেঝেতে পড়ে আছে । সিতারা হালিমের গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। এছাড়া ঘরের আলমারি ও আসবারপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার জানান, মৃত অবস্থায় সিতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে।

Reneta

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  শ্বাসরোধ করে রাতে তাকে হত্যা করে ঘরের ভিতরে মেঝেতে ফেলে রাখা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খসরুহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

মে ১৮, ২০২৬
ছবি: সোহাগী জাহান তনু

তনু হত্যার তদন্তে নতুন মোড়: মিলল আরও এক ব্যক্তির ডিএনএ

মে ১৮, ২০২৬

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT