অপরাধ

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাংবাদিকের ওপর হামলার অভিযোগের ছবি, আহত অবস্থায় ব্যক্তি ও পুরস্কার প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে আহত ব্যক্তির শরীরের ক্ষত দেখা যাচ্ছে, দ্বিতীয় ছবিতে একজন ব্যক্তি পুরস্কার ও ট্রফি সহ দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর দক্ষিণখানে এক সাংবাদিক ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সাংবাদিক হলেন মীর মেহেদী হাসান এবং তার বড় ভাই মীর জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দক্ষিণখানের শাহকবির মাজার রোডের সিএনজি পাম্প এলাকায় আদি টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক মীর মেহেদী হাসান জানান: আমি বাইক দিয়ে আসার পথে মাহবুব হাসান রতনের ছোট বোনের স্বামী পুষ্প আমাকে থামতে বলে। সেখানে থামলে অতর্কিতভাবে আমাকে থাপ্পড় ও কিল-ঘুষি দিতে থাকে সে। এসময় বাইক থেকে পড়ে গেলে পুষ্প, রতনসহ আরও অজ্ঞাত চার-পাঁচজন রড এবং লাঠি দিয়ে আমার এবং আমার বড় ভাইয়ের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায় এবং একটা আঙ্গুল ভেঙে যায়। ওরা পুরো শরীরে রড দিয়ে আঘাত করে আমাকে গুরুতর আহত করে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান জানিয়েছেন: আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ক্রসচেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মীর মেহেদী হাসান সারাবাংলা.নেটে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ কাজ করেছেন আরটিভিতে।

বিষয়:সাংবাদিকের ওপর হামলা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…