ফুটবল

সহজ প্রতিপক্ষ পেল বার্সা-রিয়াল

পিএসজিকে পেল ম্যানইউ, অ্যাটলেটিকোকে জুভেন্টাস

সহজ প্রতিপক্ষ পেল বার্সা-রিয়াল

সম্ভাবনা ছিল লিভারপুল, টটেনহ্যাম হটস্পারদের মতো বড় দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার। কিন্তু ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষকেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বার্সা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি ক্লাব লিওঁকে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল খেলবে দুইবারের ইউরোপ সেরা আয়াক্সের বিপক্ষে।

বার্সা-রিয়াল সহজ প্রতিপক্ষ পেলেও শেষ ষোলোতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে নেইমারের পিএসজি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। কোয়ার্টার ফাইনালে উঠতে হোসে মরিনহোর ম্যানইউর বিপক্ষে লড়তে হবে পিএসজিকে। জুভেন্টাসের প্রতিপক্ষ হয়েছে স্পেনের আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।

ড্রতে কপাল পুড়েছে লিভারপুলেরও। গতবারের রানার্সআপ দলটিকে কোয়ার্টার ফাইনালে যেতে লড়তে হবে পাঁচবারের ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার খেলবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী বছরের ১২-১৩ ও ১৯-২০ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ৫-৬ ও ১২-১৩ মার্চ।

শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

শালকে জিরোফোর-ম্যানচেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ- জুভেন্টাস
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি
টটেনহ্যাম হটস্পার-বরুশিয়া ডর্টমুন্ড
অলিম্পিক লিওঁ-বার্সেলোনা
রোমা-পোর্তো
আয়াক্স-রিয়াল মাদ্রিদ
লিভারপুল-বায়ার্ন মিউনিখ

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…