চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকারীকে ‘কুপ্রস্তাব’, নির্মাতা হিরানীর পাশে বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

এক নারী সহকারীকে ‘কুপ্রস্তাব’ দেয়ার অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে ও সঞ্জু নির্মাতা রাজকুমার হিরানী। তবে এই অভিযোগ ‘বানোয়াট’ এমন দাবী নিয়ে সোচ্চার বলিউড!

পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হিরানী। অন্তত সবাই তাকে এমনটাই জেনে আসছেন দীর্ঘদিন ধরে। কখনোই তার নামে কেউ কেলেঙ্কারির অভিযোগ তুলেনি। কিন্তু হঠাৎ করে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠায় হিরানীর পক্ষেই দাঁড়িয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রী ও নির্মাতারা।

নারী সহকারির এমন অভিযোগও সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন রাজকুমার হিরানী নিজেই।

হিরানীল বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ মানতে নারাজ বলিউডের প্রখ্যাত কয়েকজন অভিনেতা। তাদের মধ্যে বিষয়টি নিয়ে মিডিয়ায় মুখ খুলেছেন প্রযোজক বনি কাপুর।

হিরানীর বিরুদ্ধে এমন অভিযোগের পর বনি কাপুর বলেছেন, আমি অভিযোগটি বিশ্বাস করি না। ও এমন কিছু করতেই পারে না।

‘লাগে রাহো মুন্নাভাই’ ও ‘সঞ্জু’-তে একসঙ্গে কাজ করেছেন দিয়া মির্জা ও হিরানী। এই অভিযোগে অবাক হয়েছেন এই অভিনেত্রীও। এ নিয়ে দিয়া মির্জাও এক সাক্ষাৎকারে বলেছেন যে, আমি রাজু স্য়ারকে গত ১৫ বছর ধরে চিনি। তাই আমি চাই সঠিকভাবে তদন্ত হোক। উনি ভীষণ ভদ্র একজন মানুষ। যদিও এই ব্য়াপারে বলা আমার ঠিক নয় কারণ আমি পুরো ঘটনাটি জানি না।

Reneta

এদিকে হিরানী পরিচালিত সুপার ডুপার হিট ‘থ্রি ইডিয়টস’ ছবিতে রাজু রাস্তোগির ভূমিকায় দেখা গিয়েছিল শারমান জোশিকে। তিনিও বিষয়টি নিয়ে বলেছেন, রাজু স্য়ার একজন সম্মানীয়, সহানুভূতিশীল ও সৎ মানুষ। আমি ভীষণভাবে অনুপ্রাণিত উনার থেকে। অনেক কিছু শিখেছি উনার থেকে। উনার জন্যই আমি আরও ভালো একজন মানুষ হয়ে উঠেছি।

এমন অভিযোগ মানতে নারাজ অভিনেতা আরশাদ ওয়ারসি ও বিনীতা নন্দা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থ্রি ইডিয়টসদিয়া মির্জা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT