চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরে গেলেন বাপ্পী, দীঘির নায়ক হচ্ছেন সাইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ঢাকাই সিনেমার দাপুটে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবি থেকে সরে গেলেন বাপ্পী চৌধুরী।

১৭ অক্টোবর দীঘির বিপরীতে বাপ্পীকে নিয়ে নতুন এ ছবিতে চুক্তিবদ্ধ করিয়েছিলেন নির্মাতা ঝন্টু। সপ্তাহ না যেতেই পরিচালক জানালেন, ‘বাপ্পী এ ছবি থেকে স্বেচ্ছায় সরে গেছেন। নতুন করে নেয়া হয়েছে সাইমন সাদিককে।’

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘‘১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো তুমি নেই’ এর শুটিং শুরু করবো। বর্তমানে বাপ্পীর চুল ছোট। একমাসের মধ্যে চুল বড় হওয়া সম্ভব নয়। সেজন্য বাপ্পী নিজেই সরে গেছেন। সে বলেছিল যদি আরও দুমাস অপেক্ষা করি তাহলে চুল বড় হলে ছবিটা করতে পারবে। কিন্তু অপেক্ষা করা সম্ভব নয়।’’

ইতোমধ্যে নায়ক বাপ্পী তার ‘সাইনিং মানি’-ও ফেরত দিয়েছে বলে জানান দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, বাপ্পী সাইনিং মানি রিটার্ন দিয়েছে। বাপ্পীর সরে যাওয়ায় সাইমন করবে ‘তুমি আছো তুমি নেই’, আর নায়িকা তো দিঘী আছেই। সাইমন-দীঘিকে নিয়েই ১৫ নভেম্বর থেকে শুটিং শুরু করবো। চেষ্টা করবো ছবিটা যেন আমার জীবনের অন্যতম সেরা ছবি হয়।

এ ব্যাপারে বাপ্পীর কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়েছিলাম জানুয়ারি থেকে শুটিং করতে। নতুন লুক ঠিক করতে সময় লাগবে। পরিচালক প্রযোজক চাচ্ছেন ১৫ নভেম্বর থেকে কাজ শুরু করতে। সেজন্য মিউচুয়ালি আলাপ করে সরে এসেছি।

সাইমন চ্যানেল আই অনলাইনকে জানালেন, ছবিটি তিনি করবেন। বললেন, দেলোয়ার জাহান ঝন্টু ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন পরিচালক। তার ছবি দেখেই বড় হয়েছি। উনি বাংলাদেশের সবচেয়ে বেশি ছবির পরিচালক।

Reneta

সাইমন বলেন, তার নির্দেশনায় কাজ করে অনেক শিখতে পারবো। যোগ করে বলেন, ছবির নাম হয়তো পরিবর্তন হতে পারে।

চ্যানেল আই অনলাইনকে দীঘি বলেন, আমিও খবরটি শুনেছি, তবে পরিচালকের পক্ষ থেকে আমাকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। তবে একুটু আগেই বলে দেয়া হয়েছে রোমান্টিক ছবি এবং ১৫ নভেম্বর থেকে শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিঘীদেলোয়ার জাহান ঝন্টুবাপ্পী চৌধুরীলিড বিনোদনসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT