চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকার অবৈধ বলে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিরুদ্ধে কিছু বলতে পারছে না’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৬:৫১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধ বলেই মিয়ানমার জান্তা কর্তৃক রোহিঙ্গা হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ২০১৪ সালে অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বৈরতন্ত্র কায়েম করছে। এ সরকারের পায়ের নিচে মাটি নেই। একারণে সারা বিশ্ব রোহিঙ্গা হত্যাযজ্ঞের প্রতিবাদ জানালেও এই সরকার কোন প্রতিবাদ জানাতে পারছে না। মিয়ানমার জান্তার সঙ্গে বড় গলায় কথা বলতে পারছে না।

তিনি বলেন, জান্তা সরকার যেভাবে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে তা পরিকল্পিতভাবে একটি জাতিগোষ্ঠী নিধন। এভাবে মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে অথচ এই সরকার কোন প্রতিবাদ জানাচ্ছে না। একারণে এদেশে জনগণের সরকার প্রয়োজন।

রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় প্রদান , প্রয়োজনীয় সহযোগিতা দান এবং তাদেরকে মিয়ানমারের নিরাপদে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানান। আর যদি সরকার এতে ব্যর্থ হয়, বিএনপির ক্ষমতায় এসে সেই পদক্ষেপ নিবে বলে জানান খন্দকার মোশাররফ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. খন্দকার মোশারর হোসেনতারেক রহমানবিএনপিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT