চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তার অংশ হিসেবে বিএনপি আজ রাজধানীতে কৃষক সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে অবস্থান কর্মসূচি এবং দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ করবে বিএনপি।

শায়রুল কবির খান জানান, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, এছাড়া একই দাবিতে বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এরপর আজ কৃষক সমাবেশ। পরে ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সবগুলো ছাত্র সংগঠন উদ্যোগে সমাবেশে করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপির সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT