চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের নীল নকশা বাস্তবায়নে এই রোডম্যাপ: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:৩১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
রাজনীতি
A A

নির্বাচন নিয়ে সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই রোডম্যাপে জাতির আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই রোডম্যাপ আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার নীল নকশা বাস্তবায়ন করার আরেকটি প্রচেষ্টা। কেননা ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব’ প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে প্রমাণ হয় নির্বাচন নিয়ে গভীর হচ্ছে। সিইসির এই বক্তব্য স্বৈরাচারী সরকারকে আরও উস্কে দিচ্ছে, সাহস যোগাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় তা সবাই বিশ্বাস করে। এ কারণে আমরা একটি সহায়ক সরকারের কথা বলছি। আমরা আশা করি, সবার সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে এ বিষয়ে সমাধানে আসার বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার উদ্যোগ গ্রহণ করবে।

এ সময় খন্দকার মোশাররফ বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই কমিশন সরকারের বিভিন্ন পরিকল্পা বাস্তবায়ন করছে।তফসিল ঘোষণার আগেই সরকারি দল নির্বাচনী প্রচারণা চালাবে আর অন্য দলগুলো রাজপথে পড়ে থাকবে তা মেনে নেয়া যায় না।

ব্যারিস্টার মওদুদ বলেন, প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে রাজনৈতিক সংকট সমাধান করতে হবে। এটি রাজনৈতিক ইস্যু। তাই রাজনৈতিক আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সমঝোতায় আসতে হবে। বিষয়টি এখন সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে।

ট্যাগ: নির্বাচনী রোডম্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত অ্যালবাম

পরবর্তী

ক্লান্তি আর হয়রানি ভুলে জর্ডান ভাবনা

পরবর্তী

ক্লান্তি আর হয়রানি ভুলে জর্ডান ভাবনা

সোনাক্ষীর সঙ্গে সালমান

আবার সোনাক্ষীর সঙ্গে সালমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT