চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলার বিষয়ে যা বললেন রিজভী 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নীল নকশার কারণে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবাষির্কীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, সরকারের ব্যর্থতা ঢাকতে গণবিরোধী কাজ করে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছে।

তিনি আরও বলেন, কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে এত বড় ঘটনা ঘটল, সেই ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ, অন্যান্য বিভাগ কিছুই বলতে পারলেন না। আর সরকারের মন্ত্রীরা একের পর এক অকথ্য আজবাজে মিথ্যাচার করছেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন।

সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, আজকে এই নৈরাজ্যকর-ভয়ভীতি-শঙ্কার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে। অত্যন্ত কৃত্রিমভাবে তারা এটা সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে। কারণ করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে না পারা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, মানুষের জীবনযাপন ও তাদের নিরাপত্তা দিতে না পারা এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊধর্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশাহারা অবস্থায়। সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে।

রিজভী বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ কোথায়। আরে ভাই আমাদের দলের নেতাকর্মীরা গণতন্ত্রের যে স্বীকৃত প্রতিবাদ মিছিল-মিটিং করলে তারা যদি পাতালেও থাকে, সেই পাতাল থেকে তুলে নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে ভরে রাখা হয়। আর এত বড় একটি ঘটনা সে ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ অন্যান্য বিভাগ কিছুই বলতে পারল না!

এরআগে রুহুল কবির রিজভী ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান। তারা নেতার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-রুহুল কবির রিজভীরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্টোবর নয়, নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

পরবর্তী

বঙ্গবন্ধুর আদর্শেই আজকের সমৃদ্ধশালী বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

পরবর্তী

বঙ্গবন্ধুর আদর্শেই আজকের সমৃদ্ধশালী বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

কোন ধর্মই হিংসা-হানাহানি সমর্থন করে না

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT