আন্তর্জাতিক

সরকারি আমন্ত্রণে তালেবান নেতাদের চীন সফর

সরকারি আমন্ত্রণে তালেবান নেতাদের চীন সফর

মার্কিন দখলদারিত্বের বিষয়ে আলোচনা করতে এবার চীন সফর করলো আফগানিস্তান তালেবানের একটি প্রতিনিধি দল। চীনা সরকারের আমন্ত্রণে চলতি মাসের গোড়ার দিকে দেশটির বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য চীনে যান তারা। তালেবানের একটি ঘনিষ্ট সূত্রের বরাতে এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন।

তালেবানের একজন শীর্ষ কমান্ডার ডনকে বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে চলতি মাসের ১৮-২২ জুলাই চীন সফর করেন তালেবানের একটি প্রতিনিধি দল। ওই সফরে দলের নেতৃত্ব দেন তালেবানের কাতারের রাজনৈতিক অফিসের প্রধান আব্বাস সানাকাইজি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান কমান্ডার বলেন, ‘বিশ্বের যে কয়েকটি দেশের সাথে আমাদের ভাল সম্পর্ক রয়েছে চীন তাদের অন্যতম।’সরকারি আমন্ত্রণে তালেবান নেতাদের চীন সফর

তিনি আরো বলেন, ‘আমরা আফগান জনগণের বিরুদ্ধে দখলদার বাহিনী ও তাদের নৃশংসতা সম্পর্কে চীনা কর্মকর্তাদের অবহিত করেছি।’

ওই নেতা আরো বলেন, ‘বিশ্ব ফোরামে এই বিষয়টি তুলে ধরে আমাদের সাহায্য করুক চীন। সেই সাথে দখলদার বাহিনী থেকে স্বাধীনতা পেতে চীনা নেতৃত্বের কাছে সাহায্য চেয়েছি।’সরকারি আমন্ত্রণে তালেবান নেতাদের চীন সফর

তালেবানের আরো কয়েকজন সিনিয়র নেতা চীন সফরের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো কথা বলেননি। কারণ তারা কাতার রাজনৈতিক কার্যালয়ে পক্ষে কথা বলার জন্য অনুমোদিত না।

তবে ডনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়।

বিষয়:চীন তালেবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…