চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভবত আমি চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর যোগ্য নই: গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ০৭, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমি সম্ভবত দলকে তা এনে দেয়ার যোগ্য নই। অন্য খেলোয়াড় বা ম্যানেজারদের সাথে কী হতো তা কেউ জানে না। আমাদের জন্য, সব প্রতিযোগিতায় যতটা সম্ভব টিকে থাকা সম্মানের বিষয়। আমি জানি কিছু লোক এই ক্লাব যা করছে তার প্রশংসা করে না। হয়তো তাদের কাছে এই ফল যথেষ্ট নয়। কিন্তু গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর সেমিতে থাকাটা আমার জন্য অবিশ্বাস্য রকমের অসাধারণ।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে অবিশ্বাস্য হার প্রসঙ্গে এভাবেই নিজের হতাশা প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

ম্যানসিটির কোচ হয়ে আসার পর এখন পর্যন্ত কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছুঁতে পারেননি গার্দিওলা। ২০১১ সালে বার্সেলোনার কোচ থাকা অবস্থায় সর্বশেষ তার সেই সৌভাগ্য হয়েছিল।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমার এই উপলব্ধি আছে যে আবুধাবির লোকেরা এই ক্লাবটি কিনেছে। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নয়, তারা প্রতি মৌসুমে সব প্রতিযোগিতায় থাকার জন্য এবং শেষ অবধি প্রতিদ্বন্দ্বিতার জন্য এটি করেছে।’

আগামী রোববার ঘরের মাঠ ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে ম্যানসিটি। ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপার লড়াইয়ে তাদের গাহড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা ঝেড়ে নিউক্যাসেলের বিপক্ষে খেলাটা সহজ নয়, তা গার্দিওলার কথাতেই পরিষ্কার।

‘তারা কিভাবে এটা ভুলতে পারে? আমি জানি তারা নিশ্চিতভাবে এটা নিয়ে চিন্তা করবে। কিন্তু আমি এটাও জানি তারা, (নিউক্যাসলের বিরুদ্ধে) কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা (খেলোয়াড়দের সঙ্গে) কথা বলিনি। আমাদের সবার সহানুভূতির জন্য কোনো শব্দই সাহায্যে আসবে না। এটা শুধু সময়ের ব্যাপার। দরকার যতটা সম্ভব ঘুমানো এবং পরবর্তী লক্ষ্য নিয়ে চিন্তা করা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT