চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সম্পদ রক্ষায় উদ্ভিদ বিজ্ঞান সমিতির গুরুত্বারোপ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৩২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, সমুদ্র বিজয়ের পর সমুদ্র উদ্ভিদ বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এ সম্পদের ব্যবহার, পরিবেশ ও প্রকৃতি নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়সহ নানা বিষয় নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির বার্ষিক সম্মেলন।

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশিসহ নিহত মুসল্লী ও উদ্ভিদ বিজ্ঞান সমিতির যে সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শনিবার সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে শুরু হয় দিনব্যাপী এ সম্মেলন।

উদ্ভিদ বিজ্ঞানীদের এ মিলন মেলার শুরুতে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, বাংলাদেশ ৬ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে, এর মধ্যে ৩০০ প্রজাতি বিদেশ থেকে আনা হয়েছে। ৮ টি প্রজাতি একান্তভাবেই বাংলাদেশের স্থানীয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সমুদ্র বিজয় বড় অর্জন। সমুদ্র উদ্ভিদ বিজ্ঞানীগণ তাদের গবেষণা কর্মকাণ্ডের মাধ্যমে এ বিশাল সমুদ্র সম্পর্কে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারবে বলে সম্মেলন থেকে আশা প্রকাশ করা হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১৫০ জন উদ্ভিদ বিজ্ঞানী তাদের নানা দিক তুলে ধরেন সম্মেলনে।

উদ্ভিদ এবং উদ্ভিদ বিজ্ঞানীরা দেশের সম্পদ আখ্যা দিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানি এলামনাই এসোসিয়েশন এর জীবন সদস্য নুরুল হক চৌধুরী বলেন,
কৃষিতে অনেক বড় সাফল্য এসেছে। আজ যে ১৬ কোটি মানুষের খাদ্য নিশ্চিত করা হচ্ছে তা উদ্ভিদ বিজ্ঞানীদের অবদান।

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, গাছ পরিবেশ প্রকৃতি রক্ষায় পরিবার থেকে শিক্ষা দিতে হবে। আমাদের চারপাশের যে পরিবেশ প্রকৃতি আছে তা রক্ষায় সচেতনতার কোন বিকল্প নেই।

Reneta

একদিনের এই সম্মেলনে ৮৪ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব গবেষণায় নানা বিষয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়গুলো উত্থাপন করা হয়। গবেষণা আর প্রযুক্তির সংমিশ্রণে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি ড, এম, এ, গফুর বলেন,৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ৭৪ খাদ্য সংকট হয়েছে। কিন্তু আজ দেশের জনসংখ্যা বেড়েছে, কমেছে জমির পরিমাণ, কিন্তু আজ খাদ্যের কোন সংকট নেই। এর এক মাত্র কারণ এ দেশের উদ্ভিদ বিজ্ঞানীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সচিব এন, এম জিয়াউল আলম বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় চ্যানেল আই এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। গবেষণার সাথে তথ্য প্রযুক্তি একটি প্রয়োজনীয় বিষয়। গবেষণার সাথে তথ্য প্রযুক্তি সংমিশ্রণে এগিয়ে যাবে দেশ এই প্রত্যাশা করেন তিনি। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT