সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়দের মিলনমেলায় রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্টের শনিবারের দুই সেমিফাইনালের লড়াইয়ে প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে উঠেছেন আবাহনী মাস্টার্স এবং মোহামেডান মাস্টার্স। সন্ধ্যা পৌনে ৬ টায় বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র তীরের এই উৎসব আয়োজনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণের খেলায় মুখোমুখি হবে তারা।
সৈকতে দুই দিনব্যাপী ফুটবল উৎসবের প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হয় আবাহনী মাস্টার্স এবং স্বাগতিক চট্টগ্রাম মাস্টার্স। যেখানে স্বাগতিকদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌছায় আবাহনী।
বিকাল ৪টায় দ্বিতীয় সেমিতে খেলে মোহামেডান মাস্টার্স ও মুক্তিযোদ্ধা মাস্টার্সের লড়াইয়ে মোহামেডানের জয় ৩-১ গোলের ব্যবধানে।
বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী ফুটবল উৎসবের ফাইনালে আবাহনী-মোহামেডানের ফাইনাল ফুটবল অনুরাগীদের জন্য বাড়তি পাওয়া। রানার চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর ফুটবল উৎসবে সাবেকদের মিলনমেলা চিরন্তন সেই প্রতিদাবদ্বদন্দ্বীতার আমেজকেই যেনো ফিরিয়ে এনেছে।
সমুদ্রতীরে বালুকা আয়োজনে শুধু ফুটবলের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ জমজমাট লড়াই ছাড়াও একসময়কার সাড়াজাগানো ফুটবলারদের উপস্থিতিতে কক্সবাজার হয়ে উঠে আরও বেশি উৎসবমুখর।
ছবি: এস এম নাসির






