জনপদ

সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল সদর থানার বিপরীতে একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলার আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ মোখলেছুর রহমান হাবিব ও সদস্য সচিব হিসাবে মোঃ রফিকুল ইসলাম রফিক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সবুজ আন্দোলন এর যুগ্ম আহ্বায়ক মো.ওসমান গনী, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সবুজ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে সবুজ আন্দোলন কাজ করে যাচ্ছে, সেই সবুজ বাংলাদেশ গড়ার কাজ সবুজ টাঙ্গাইল জেলা গড়ার মাধ্যমে শুরু হবে।

তিনি টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্যদের জলবায়ু সংকট ও তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে নিরলস কাজ করে যাবার আহ্বান জানান।

বিষয়:টাঙ্গাইল সবুজ আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…