পরিবেশ

সবুজ অর্থায়নে নজর দিতে গভর্নরের অনুরোধ

সবুজ অর্থায়নে নজর দিতে গভর্নরের অনুরোধ

বাংলাদেশের উৎপাদন খাতকে সবুজ এবং পরিবেশ বান্ধব ব্র্যান্ডিং করতে চায় বাংলাদেশ ব্যাংক। সবুজ অর্থায়ন নিয়ে এক সেমিনারের উদ্বোধন করে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এসোসিয়েশন আয়োজিত সেমিনারে আর্থিক খাতের প্রধান নির্বাহীদের পরিবেশ হানিকর প্রকল্পে ঋণ না দেয়ারও অনুরোধ জানান তিনি।

এই মুহূর্তে সৌর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের অবস্থান, পরিবেশবান্ধব বিনিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজান আর খান।

সবুজ অর্থায়ন উৎসাহিত করতে ২০ কোটি ডলারের তহবিলের ঘোষণা দেন গভর্নর।

বিষয়:বাংলাদেশ ব্যাংক গভর্নর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…