চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিকে রক্ষার দায়িত্ব কার?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
রাজনৈতিকীকরণ

‘রাজনীতি এখন সবার ভাউজ হয়ে গেছে’ কিছুদিন আগে রাজনীতি  নিয়ে এমন মন্তব্য করে বড় আলোচনার জন্ম দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেয়া ভাষণে তিনি বলেছিলেন, ‘গরিবের বউ নাকি সবারই ভাউজ। ভাইয়ের বউকে ভাবি বলে। রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে ভাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়ে।’

মূলত সেদিন কৌতুকের ছলে দেশের রাজনীতির করুণ চিত্র ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাজনীতি নিয়ে করা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নাগরিকরা কে রাজনীতিবিদ আর কে ব্যবসায়ী তা বুঝে উঠতে পারছে না। তাদের সামনে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশে এখন রাজনীতি সবচেয়ে বড় ব্যবসায়ী উদ্যোগ।’

Banglabid

এখানেই তিনি থেমে থাকেননি। ‘ব্যবসায়ীরা ব্যক্তিগত প্রয়োজনে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন। রাজনীতি এখন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে।’

ড. দেবপ্রিয় ভট্টাচার্যের এমন মন্তব্যের সঙ্গে দ্বি-মত প্রকাশ করবেন, এমন কোনো ব্যক্তিকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কারণ তিনিও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মতো চরম সত্য কথাটিই বলেছেন। রাজনীতি যে বড় ব্যবসা, গত কয়েকটি সংসদের সদস্যদের দিকে তাকালেই বুঝতে পারা যায়। সর্বশেষ দশম সংসদের বেশির ভাগ সদস্য কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত বলে একাধিক গণমাধ্যমে অসংখ্যবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শুধু তাই নয়, সেই সব ব্যবসায়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নেননি। বরং তাতে আরো বেশি করে নিজেদের যুক্ত করেছেন। ব্যাংক ঋণ, কর অবকাশসহ রাষ্ট্রীয় নানা সুবিধা নিয়ে সেই ব্যবসাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন তারা। কেউ কেউ আবার সংসদ সদস্য হিসেবে নিজের প্রতি অর্পিত দায়িত্বও পালন করেননি।

Reneta

আমরা দেখেছি, ‘৯১-এর সংসদ নির্বাচন থেকে রাজনীতিতে একদিকে যেমন ব্যবসায়ীদের আধিপাত্য বেড়েছে, তেমনি কমেছে প্রকৃত রাজনীতিবিদদের সংখ্যা। এটা শুধু সংসদেই নয়, বিভিন্ন রাজনীতিক দলের পদেও সেই ব্যবসায়ীদের আধিক্য। মোটা অংকের ‘ডোনেশন’ দিয়ে এখন যে কোনো দলের পদ পাওয়ার বিষয়টা ‘ওপেন সিক্রেট’।

আমরা মনে করি, দেশ এবং দেশের রাজনীতির স্বার্থে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। না হলে রাজনীতি ‘সবার ভাউজ’ কিংবা ‘বড় ব্যবসা’ তারচেয়েও খারাপ কোনো বিশেষণে পরিচিতি লাভ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. দেবপ্রিয় ভট্টাচার্যনির্বাচনব্যবসারাজনীতিসিপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোল্টকে নিজের ক্লাবে চান ম্যারাডোনা

পরবর্তী

ঢাবির আরেক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

পরবর্তী

ঢাবির আরেক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর লাশ: হোটেল থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT