অন্যান্য খেলা

‘সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি’

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর উদ্যোগে মানববন্ধন, যেখানে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি’ -এই প্রতিপাদ্য নিয়ে পালন হচ্ছে এবারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি।

১৮৯৬ সালে, এইদিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে বেছে নেয়।

২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি।জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল দিবস ২০২২ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সকাল ৭টায় ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে দিবসটি উপলক্ষে র‍্যালি করা হয়। র‍্যালিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্রীড়া দিবসটি স্মরণ করছে।

বিষয়:৬ এপ্রিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…