তথ্যপ্রযুক্তি

সবাই খুঁজছে পান্ডা!

সবাই খুঁজছে পান্ডা!

আর দু’দিন পরেই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে চলছে উৎসবের আমেজ। শীতপ্রধান দেশে বড়দিনের সঙ্গে জড়িয়ে আছে স্নো-ম্যান বা তুষার দিয়ে মূর্তি বানানোর সংস্কৃতি। সেই স্নো-ম্যান নিয়ে আঁকা একটি কার্টুন সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

হাঙ্গেরিয়ান কার্টুনশিল্পী গার্গেলি ডুডাসের আঁকা ওই কার্টুনে গায়ে গায়ে লাগানো অনেকগুলো স্নো-ম্যানের মধ্য থেকে একটি পান্ডা লুকিয়ে আছে। আপনাকে খুঁজে বের করতে হবে পান্ডাটা কোথায়। এতোগুলো সাদা স্নো-ম্যানের মধ্যে একটামাত্র সাদা পান্ডা খুঁজে বের করা খুব কঠিন। আর এটাই কার্টুনটার মজা।

ডুডলফ ছদ্মনামে কার্টুন আঁকা ডুডাস ছবিটি ফেসবুকে পোস্ট করার পর থেকে তা ৬০ হাজারবারের বেশি শেয়ার করা হয়েছে। আর পোস্টটি লাইক পেয়েছে ৪ লাখেরও বেশি।

এ ধরণের আরো অনেক কার্টুন এঁকেছেন গার্গেলি ডুডাস, যার মধ্যে আরেকটিতে অনেকগুলো পেঁচার মধ্যে লুকিয়ে থাকা একটা বেড়ালকে খুঁজে বের করতে হবে।

দেখুন তো, স্নো-ম্যানের মধ্যে পান্ডা আর পেঁচার মধ্যে বেড়ালটাকে খুঁজে পান কিনা!

বিষয়:ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…