চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই আমাকে কেন এতো ভালোবাসে’, জন্মদিনে সজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

মুখের হাসি তার কখনও ফুরায় না। সবসময় থাকেন শীতল মেজাজে। এক যুগেরও বেশি সময় ধরে তিনি দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন। তিনি দর্শকপ্রিয় আব্দুন নূর সজল। ভক্তদের কাছে তিনি শুধু ‘সজল’ নামেই পরিচিত।

ছোটপর্দার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ এ অভিনেতার জন্মদিন রোববার (২০ ফেব্রুয়ারি)।

ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার আগে থেকেই বন্ধু-বান্ধব, সহকর্মী এবং ভক্ত অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সজল। দিনটিতে বিশেষ কোন পরিকল্পনা না থাকলেও জন্মদিনে শুটিং করছেন ঢাকার অদূরে নরসিংদীতে।

চ্যানেল আই অনলাইনকে সজল জানান, আজকে জন্মদিন হলেও জন্মদিন পালন করা শুরু হয়েছে গতকাল থেকেই।

তিনি বলেন, মাবরুর রশীদ বান্নাহ এর একটি নাটকের শুটিং করছি নরসিংদীতে। জন্মদিনের শুরুটা হয় পায়েস খেয়ে। আমার সহশিল্পীরা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন আর টিম থেকে তো ছিলই। এরপর বাসায় ফিরে পরিবারের সঙ্গে রাতে কেক কাটা সবই হয়েছে। সবাই ফোন দিচ্ছেন, উইশ করছেন; অনেক বেশি ভালো লাগছে।

সজল বলেন, আমি মাঝেমধ্যে চিন্তা করি, সবাই আমাকে কেন এতো ভালোবাসে? এত ভালোবাসার মত কী করেছি, আমি জানি না, তারপরও সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এবং পাই সেটা অতুলনীয়।

Reneta

ছেলেবেলার জন্মদিনের স্মৃতি প্রসঙ্গে সজল বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার জন্মদিনকে ঘিরে অনেক আয়োজন হতো। আমরা তো তিন ভাই-বোন, আমার ভাই-বোন দেশের বাইরে থাকে অনেকদিন। এছাড়া আমার অনেক কাজিন রয়েছে।

‘সবাই মিলে একসঙ্গে আমারদের বাসার ছাদে কত মজা করতাম, সেসব দিনগুলো এখন খুব মিস করি। ভাই-বোন দেশের বাইরে আর অন্যান্য কাজিনদের সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত। তবে অনেক সময় আমার জন্মদিনকে ঘিরে সবাই এক হতাম। অনেক আনন্দ লাগতো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুন নূর সজলজন্মদিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT