রাজনীতি

সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক

সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

২০ দলীয় জোট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সোমবারের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা ছাড়াও খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসার অবস্থা, আগামী দিনের আন্দোলন নিয়ে জোটের করণীয় কী হতে পারে সেসব বিষয়েও আলোচনা হতে পারে।

বিষয়:২০ দলীয় জোট বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…