বাংলাদেশ

সন্ত্রাস বিরোধী সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাস বিরোধী সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে সন্ত্রাসবাদ বিরোধী দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম যোগ দিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের বার্খল্টার সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন।

সম্মেলনে বেলজিয়াম, ক্যামরুন, মৌরিতানিয়া, সুদান, যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, চেক রিপাবলিক, গিনি বিসাউ, লাক্সেমবার্গসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্সের’ কথা ঘোষণা করেন। নজরদারির মাধ্যমে সন্ত্রাসীদের অর্থ যোগান কমিয়ে আনার কথা জানান তিনি।

বিষয়:স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…