শিক্ষা

সততার আলো ছড়াতে সততা স্টোর

সততার আলো ছড়াতে সততা স্টোর

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দেয়ার প্রয়াসে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ইউএনডিপির সহযোগিতায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে যাত্রা শুরু করলো সততা স্টোর।

সকালে সততা স্টোরের উদ্বোধন করেন দুদক কমিশনার এ এফএম আমিনুল ইসলাম।

সেসময় দুর্নীতি প্রতিরোধে সেবার মানসিকতা নিয়ে সৎ, নৈতিকতার উন্নয়ন সাধন, আইনের শাসন প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সততার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি সুদিপ্ত মুখার্জিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:ইউএনডিপি দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…