চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্জয় দত্তের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠচক্র ‘সঞ্জু’: রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
বিনোদন
A A

অবিশ্বাস্য বিশ্বস্ততার প্রতিরুপ হয়ে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তের জীবন নিয়ে সিনেমা ‘সঞ্জু’। মুক্তির পর দর্শক-সমালোচকদের বয়ানে এমনটি উঠে এসেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘পিকে’, ‘থ্র ইডিয়টস’ বা ‘মুন্নাভাই এমবিবিএস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরাণী।

২৯ জুলাই ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পায় ‘সঞ্জু’। এক সমালোচক লেখেন, ‘সঞ্জয় চরিত্রে অবিশ্বাস্য রকমের বিশ্বস্ত ‘জাগগা জাসুস’ খ্যাত কাপুর খান্দানের নতুন প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। শুধু হাটাচলার ভঙ্গিতে নয় বরং সঞ্জয় দত্ত চরিত্রের অন্তর্গত টানাপোড়েনকেও দারুন ফুটিয়ে তুলেছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অভিনেতা। আর কে তার চরিত্রের প্রতি বিশ্বস্ত থাকেননি। বাবা সুনীল দত্ত চরিত্রে পরেশ রাওয়েলকে প্রতিটি মুহুর্তে সনীল দত্ত মনে হয়েছে। মা নার্গিস এর চরিত্রে মনীষা কৈরালার অভিনয়ে নার্গিস দত্তকে আরো ভালোবাসতে ইচ্ছা হবে। খারাপ চরিত্রের জিম সার্ব যথার্থ আর নিউইয়র্কে জীবনবোধ শেখানো বন্ধু গুজ্জু চরিত্রে ভিকি কৌশল অনবদ্য। সব মিলিয়ে হিরানী রিল এবং রিয়েল লাইফের চরিত্রগুলো নিয়ে আনন্দদায়ক অবিস্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি করেছেন দর্শকদের।’

আর ‘সঞ্জু’ নিয়ে স্বয়ং রণবীরের ভাষ্য কী? তিনি বলেন, ‘এই চলচ্চিত্রে আপনি তার যন্ত্রণা উপলব্ধি করবেন। বুঝতে পারবেন মাদক কি ধ্বংস আনতে পারে, অবৈধ অস্ত্র বহনের পরিণাম কী? দায়িত্বহীন জীবনযাপন সম্পর্ক এবং জীবনে কি দাম চুকাতে হয় তা বলবে এই সিনেমা। এটি কল্পগল্প নয় বরং সঞ্জয় দত্তের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠচক্র। ভুল থেকে পালিয়ে বাঁচা নয় বরং শোধনের শপথই এই সিনেমা।’

ছবিটিতে উপস্থাপন করা হয়েছে সঞ্জয় দত্তের গত তিন দশকের নানা ঘটনাপ্রবাহ। চলচ্চিত্রজীবন থেকে ব্যক্তিজীবন, বন্ধুদের সঙ্গে উদ্দাম জীবন থেকে শুরু করে অপরাধ জগতের সঙ্গে সখ্য, আবার সবকিছু পেছনে ফেলে বলিউডে ফিরে আসা—সবকিছুই থাকছে ছবিটিতে।

ছবিতে  আরো অভিনয় করেছেন সোনম কাপুর, দিয়া মির্জা, কারিশমা তান্না প্রমুখ। এ ছাড়া ক্যামিও একটি চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। চমক হিসেবে সঞ্জয় দত্ত নিজেও রিয়েছেন সিনেমাটিতে। অতিথি চরিত্রে রয়েছেন বোমান ইরানী, টাকু, সায়াজী সিন্ধে, মহেশ মাঞ্জেরকর ও আরশাদ ওয়ার্সি। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রণবীর কাপুরসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT