সংসদ ভবনের নকশা বর্হিভূত সব স্থাপনা-কবর ভেঙে ফেলার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর
সংসদ ভবনের নকশা ও স্থাপনা নিয়ে আলোচনা করছেন মুক্তিযুদ্ধমন্ত্রী, ছবি তোলা হয়েছে বক্তৃতার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দালিলিক প্রমাণ সাপেক্ষে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই এমন চ্যালেঞ্জ করে প্রয়োজনে ডিএনএ টেস্ট করে বিএনপিকে বিষয়টি তা প্রমাণ করতে বলেন মন্ত্রী। সেসময়, জিয়ার কবরসহ জাতীয় সংসদ এলাকায় নকশাবহির্ভূত সব অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
রিপোর্টার: আফরোজা হাসি
ক্যামেরাপারসন: মহসিন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






