চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে সংরক্ষিত আসন কমানোর কথা জানালেন কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ভবিষ্যতে সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানো নয়, বরং কমানো হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমনিতেই বিষয়টা ২৫ বছরের জন্য সংরক্ষিত হয়ে গিয়েছে। আবার বাড়াতে হবে?

তার মতে, ‘এই সময়ের মধ্যে ক্ষমতায়নের দিক থেকে নারীরা অনেকটাই এগিয়ে যাবে। নারীদের পজিশনও আপগ্রেডেড হবে।’

সোমবার আগারগাঁস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী এমপিদের যাবতীয় তথ্য রিটানিং কর্মকর্তার হাতে তুলে দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এখন নারীরা অনেক মনোনয়ন পাচ্ছেন।  সংরক্ষিত ছাড়াও যে জায়গায়ই নারীরা মনোনয়ন চাচ্ছেন আমাদের নেত্রী তাদের সিলেক্ট করছেন। এমনকি যদি তার জনপ্রিয়তার রেট সেখানে কমও থাকে। এটা আমরা ইউনিয়ন পরিষদেও করেছি। উপজেলাগুলোতে আমরা খুজে নিচ্ছি কোথায় কোথায় নারীরা আছে।

বহু কাঠখড় পুড়িয়ে খুজেঁ আনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা নারীর ক্ষমতা বৃদ্ধিতে সরকারের উন্নয়নের অংশ হবে বলেও আশা প্রকাশ ওবায়দুল কাদেরের।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে আওয়ামী লীগ পেয়েছে ৪৩টি আসন, জাতীয় পার্টি ৪টি বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টিসহ স্বতন্ত্র ২টি।

Reneta

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন বেলা সাড়ে তিনটার কিছু পর ইসিতে আসেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী এমপিদের যাবতীয় তথ্য তিনি তুলে দেন রিটানিং অফিসারের হাতে।

জাতীয় পার্টির ৪ জন সংরক্ষিত নারী আসনের এমপিদের নিয়ে ইসিতে আসেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

৪ মার্চ ভোট হবার তারিখ হলেও ৫০ জন নারী সংসদ সদনদ্যর বিপরীতে কোনো প্রতিপক্ষ না থাকায় ১৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের দিনই চুড়ান্ত ফলাফল ঘোষণা করবে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরসংরক্ষিত মহিলা আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিলো: জ্বালানি মন্ত্রী

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT