চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

সংরক্ষিত মহিলা সংসদীয় আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন।

দলের সাধারণ সম্পাদকের হাত থেকে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

একই সঙ্গে মনোময়ন ফরম বিক্রি ও জমা দু’কাজই চলবে বলে জানানো হয়েছে দলটির দপ্তর থেকে। ফরম বিক্রির জন্য নির্ধারিত সময় সকাল ১০টার আগ থেকেই ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে।

Banglabid

প্রথম দিন বেলা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার জন্য নির্ধারিত থাকলেও, সংগ্রহকারীদের উপস্থিতি বিবেচনায় সময় বাড়ানো হবে বলে জানিয়েছে দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।

মনোনয়ন ফরমের জন্য রাখা হচ্ছে ৩০ হাজার টাকা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, রেকর্ড পরিমাণ মনোনয়ন ফরম বিক্রি হবে।

একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। সে হিসেবে প্রতি ৬ আসনে ১জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দল গুলো। সে হিসেবে আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনিত করার সুযোগ পাচ্ছে।

Reneta

সে গাণিতিক হিসেবে জাতীয় পার্টি ৪টি আসন পাচ্ছে। মহাজোটের আর কোন দল ৬টির বেশি আসন না পাওয়ায় কোন দল এককভাবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছেনা।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার এ কার্যক্রম ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংরক্ষিত মহিলা আসনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন পেলে হতে পারে এমবাপে: পেলে

পরবর্তী

অ্যানিমেশনে আসছে ‘গুপী গাইন বাঘা বাইন’

পরবর্তী

অ্যানিমেশনে আসছে 'গুপী গাইন বাঘা বাইন'

টিকটকে কী আছে এবং কেনো এতো জনপ্রিয় হয়ে উঠছে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT