চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধানের বিতর্কিত পরিবর্তন জনগণ মেনে নেয়নি: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৯:৫৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

অগণতান্ত্রিক হস্তক্ষেপের মাধ্যমে সংবিধানে বিতর্কিত পরিবর্তন এদেশের জনগণ নির্দ্বিধায় মেনে নেয়নি এবং একাধিক অসাংবিধানিক সংশোধনী উচ্চ আদালত বাতিল করে দিয়েছে বলে স্মরণ করিয়ে দিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সংবিধান দিবস উপলক্ষে শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের একপর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বিগত পাচ দশকে বিভিন্ন অগণতান্ত্রিক হস্তক্ষেপের মাধ্যমে বারংবার সংবিধানে বিতর্কিত পরিবর্তন এনে জনগণকে ক্ষমতাহীন করা হয়েছে। এসকল ষড়যন্ত্র জনগণ নির্দ্বিধায় মেনে নেয়নি। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং আদালতে অসাংবিধানিক সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জসহ নানা মাধ্যমে জনগণের সংগ্রাম পরিচালিত হয়েছে। সুদৃঢ় ভূমিকায় উচ্চ আদালতও বাতিল করেছে বিভিন্ন সময় আনীত একাধিক অসাংবিধানিক সংশোধনী।’

অতি অল্প সময়ে বাংলাদেশের জন্য একটি সুলিখিত ও যুগপৎ সংবিধান রচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, ত্যাগ ও কর্মের কথা স্মরণ করেন প্রধান বিচারপতি। সেই সাথে সংবিধান প্রণয়নের সাথে যুক্ত থাকা গণপরিষদের সে সময়ের সদস্যদের কথা আজকের অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম তার বক্তব্যে মালদ্বীপের সংবিধান রচনার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। সেই সাথে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং এই অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবেলায় একসাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া ব্লু-ইকোনমির উন্নয়নে দুই দেশের ভুমিকা রাখার বিষয়টি তিনি তার বক্তব্যে তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে মালদ্বীপের প্রধান বিচারপতি তার ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে তিনি মালদ্বীপের স্বাস্থ্যখাত, উচ্চশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামরিক ক্ষেত্রে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংবিধানসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT