চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ সংগ্রহে গিয়ে ঢাবিতে হামলার শিকার সাংবাদিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

মনোয়ার হোসেন মান্না: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে রেজিস্টার ভবনের কর্মকর্তাদের হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের ঢাবি প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কবিরুল ইসলাম কানন।

রোববার সকালে ওই ভবনের কর্মচারিদের দেরি করে অফিসে আসা সংক্রান্ত সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে তারা এ হামলা চালান। হামলাকারীরা হলেন, সেকশন অফিসার মো. নিজাম উদ্দিন, মো. আহসানুল কবির ও রেজিস্টারের ব্যক্তিগত পিএস শেখ মো. গিয়াস উদ্দিন।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই প্রতিনিধি রেজিস্টার ভবনের প্রশাসন তিন নম্বর কক্ষে যান। সেখানে গিয়ে সেকশন অফিসার নিজাম উদ্দিন ও আহসানুল কবিরের আসন ফাঁকা দেখতে পান। যদিও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে এসব কর্মকর্তাদের সকাল ৯টায় অফিসে আসার কথা।

হামলায় আহত সাংবাদিক

ওই কক্ষ থেকে তথ্য নিয়ে তিনি পাশের কক্ষে যান। সেখান থেকে ফেরার পথে নিজাম উদ্দিন, আহসানুল কবির, শেখ মো. গিয়াস উদ্দিন তার উপর হামলা চালায়। তার মোবাইল ফোন কেড়ে নেয়।

হামলায় প্রতিবেদকের গলায় ও বুকে ক্ষতচিহ্ন দেখা যায়। এ বিষয়ে কানন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

কর্মকর্তাদের অনুপস্থিতিতে ফাঁকা অফিস

হামলার কথা সরাসরি অস্বীকার না করলেও নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, কবিরুল ইসলামের সঙ্গে আমাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

Reneta

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন অফিসার কোনো শিক্ষার্থী বা সাংবাদিকের সাথে এমন আচরণ করতে পারেন না। এর তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিব।’

সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ আছে। তবে উপযুক্ত ব্যবস্থা না নেয়ায় একই ঘটনা বারবার ঘটছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়দৈনিক ইত্তেফাকহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT