চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীত গুরু আজম খানের ৭১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বেঁচে থাকলে আজ তার ৭১ তম জন্মদিন হত! অথচ তিনি নেই। সত্যিই কি নেই! আছেন তিনি। ‘রেল লাইনের ঐ বস্তিতে’ আছেন। ‘অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছ’ প্রশ্নের মাঝে আছেন। আছেন ‘সালেকা মালেকা’ দের মাঝে। আছেন ‘আলাল ও দুলাল’ দের ভীড়ে।

বাংলা পপ ও রক সংগীতের শুরু ‘গুরু’ আজম খানের হাত ধরে। সত্যি সত্যি ‘গুরু’ হওয়ার যে গুণ ও প্রজ্ঞার দরকার তার সবটুকুই এই সংগীত অন্তপ্রাণ মানুষটি ধারণ করতেন। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোর পথে চালিত করেন, যিনি আলোর পথ দেখান। বাংলা ব্যান্ডের জগতে শুধু নয়, আজম খানকে বাংলা সংগীত জগতেরই একজন ‘গুরু’ বললে অত্যুক্তি হয় না।

১৯৫০ সালর ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্ম হয় বাংলা ভাষাভাষি সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আজম খানের। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিলো যার বিশেষ অনুরাগ। কিন্তু সেই সমাজ গানের জন্য অনুকূল ছিলো না। প্রতিকূল এক সমাজে বেড়ে উঠছিলো সেই সময়ের বাংলার হাজারো তরুণ। যাদের জীবন ছিলো পাকিস্তানি বিধি নিষেধের গ্যাঁড়াকলে আবদ্ধ। তাই গানের প্রতি বিশেষ দরদ থাকলেও কেমন যেনো অবিকশিত থেকে যাচ্ছিলো তরুণ আজম খানের সংগীত প্রতিভা।

চিন্তা-চেতনায় এমনিতেই ছিলেন একটু সাম্যবাদী ধারার, বিপ্লবী চিন্তা-চেতনা সব সময় মাথার ভিতর ঘুরপাক খায়। শোষক পাকিস্তানিদের বর্বরতা চোখের সামনে দেখতে পেয়ে কেঁদে উঠে তার সরল মন। স্বাধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদগ্র মানসিতা নিয়ে সামিল হলেন গণঅভ্যুত্থানে। অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।

যুদ্ধের সময় তার বয়স ছিলো মাত্র ২১! ট্রেনিং নিতে একাধিকবার ভারত গেছেন, সেখান থেকে ফিরে এসে কুমিল্লা জেলায় পাকিস্তানিদের বিরুদ্ধে লড়েছেন মেশিনগান হাতে। দায়িত্ব পালন করেছেন কমান্ডোর। ১৯৭১ সালের শেষ দিকে ঢাকার গেরিলা বাহিনীরও দায়িত্ব পালন করেছেন তিনি। আজম খান শুধু মেশিনগান গান হাতে শত্রুর বিরুদ্ধে গুলি চালাননি, বরং তারচেয়ে যেটা প্রয়োজন ছিলো সহযোদ্ধাদের চেতনাকে সদা জাগ্রত রাখা, তিনি তা করেছেন। তার সুর দিয়ে, কণ্ঠ দিয়ে, তার গীত রচনা দিয়ে। আজম খানের এমন পরিবেশনে সহযোদ্ধারা প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর বিরুদ্ধে। তাই ভারি মেশিনগানের চেয়ে আজম খানের কণ্ঠের ধারও কোনো অংশে কম ছিলো না যুদ্ধের ময়দানে।

দেশ স্বাধীন হলো, বীরের বেশে ঘরে ফিরলেন আজম খান। গানই তার একমাত্র নেশা হয়ে যায়। নিজে গান তৈরি করেন, নিজেই সুর করেন, নিজেই কণ্ঠ দেন। কিছু বন্ধু বান্ধব নিয়ে একটা গানের দলও করে ফেলেন তিনি। নাম ‘উচ্চারণ’। যদিও এটা আরো আগেই থেকেই চলছিলো। ‘উচ্চারণ’ ব্যান্ড দলটি মানুষের কাছে জনপ্রিয় হতে না পারলেও, ভিন্ন ধাঁচের গান দিয়ে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছে যান আজম খান। তার অভিনব সুর আর গানের চমৎকার কথায় মানুষ মোহিত হয়, অন্যরকম এক আমেজ খুঁজে পায় মানুষ তার গানে। সংগীতজ্ঞরা কেউ কেউ আজম খানের গানকে নাম দেন ‘রক’ কেউ বলেন ‘পপ’। কিন্তু এইসবে একটুও মাথা ব্যথা নেই আজম খানের।

Reneta

রক হোক, কিংবা হোক পপ। তার একটা কথায়-ই মাথায় ছিলো, গান গাইতে হবে সাধারণ মানুষের জন্য। এজন্য পরবর্তীতে এক সাক্ষাৎকারে আজম খানকে বলতে শোনা যায়, ‘আপনারা পপ সংগীত বলেন আর ব্যান্ড সংগীত বলেন, এটা কিন্তু মেইনলি আমার যুদ্ধ গণসংগীত। মানুষকে উৎসাহ দেয়ার জন্য, চেতনার জন্য, জাগানোর জন্যই কিন্তু আমার গান গাওয়া। পপ সম্রাট, গুরু মুরু, টাকা পয়সা, ধান্দা ফিকির এইগুলার জন্য কিন্তু আমার হেডেক নাই, বা চিন্তাও নাই।’

আজম খানের গাওয়া অসংখ্য গান আজ বাঙালির হৃদয়ে ঢেউ তুলে। দেশের বাইরেও একজন রকস্টার হিসেবে তার নাম উচ্চারিত হয়। তার গাওয়া বেশ কিছু গান সত্তর এবং আশির দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়। ওরে সালেকা- ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানি, আসি আসি বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে!

‘আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান…’ এই গানটির মধ্য দিয়ে আজম খানের জীবনের কিছু অংশ চমৎকারভাবে উঠে এসেছে। যে দেশের মানুষ গুণীর কদর বোঝেনা, সেই দেশে নাকি গুণীই জন্মায় না। কিন্তু বাঙালির সৌভাগ্য যে, গুণীর প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হলেও এই বঙ্গে জন্মেছিলেন আজম খানের মতো একজন বড় মাপের শিল্পী। সর্বোপরি একজন মহৎ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭১আজম খানআলাল ও দুলালগানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন ইয়াশ-দীঘি

পরবর্তী

তানভিরের ঘূর্ণি-ম্যাজিক চলছেই

পরবর্তী

তানভিরের ঘূর্ণি-ম্যাজিক চলছেই

বিভাগীয় পর্যায়ে কয়েকদিনের মধ্যেই লাইসেন্স দেয়ার কাজ শুরু: কাদের

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT