ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না টাইগার বোলিং কোচ গিবসন

বাংলাদেশ ক্রিকেটার ও কোচের অনুশীলন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন চলাকালে ক্রিকেটার ও কোচের সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পেস বোলিং কোচ ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ। লঙ্কায় টেস্ট সিরিজ শেষে ছুটি কাটাতে ইংল্যান্ডে উড়ে গেছেন এই ক্যারিবিয়ান।

নিজ দেশ সাউথ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা ছিল জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুকের। কিন্তু সেখান থেকে ফিরতে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তাই শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন প্রতিনিধি জানিয়েছেন সামনের জিম্বাবুয়ে সফরের আগেই কাজে যোগ দেবেন গিবসন। শ্রীলঙ্কা সিরিজে তাসকিন-মোস্তাফিজদের নিয়ে কাজ করবেন স্থানীয় একজন পেস বোলিং কোচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ২৩, ২৫ ও ২৮ মে মিরপুরে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির ম্যাচগুলো।

বিষয়:ওটিস গিবসন বাংলাদেশের পেস বোলিং কোচ শ্রীলঙ্কা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…