ক্রিকেট

শ্রীলঙ্কা গেল টিম টাইগ্রেস

খেলবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে রওনা হয়েছে, ছবি তোলা হয়েছে বিমানবন্দরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্রাম দেয়ায় দলে নেই দুই অভিজ্ঞ অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ।

গত সপ্তাহে সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের ১৬ সদস্যের দল জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪মে। ৭মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯, ১১ ও ১২মে হবে তিনটি টি-টুয়েন্টি।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছে ২৭ এপ্রিল লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মণি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

বিষয়:জ্যোতি টিম টাইগ্রেস নিগার বাংলাদেশ নারী ক্রিকেট দল রুমানা শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…