চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ‘উজ্জ্বল’ মিরাজের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরাজের হাসিমুখে জমি পাওয়ার উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে জায়গা দেয়া হয়েছে শ্রীলঙ্কা সফরে। ‘এ’ দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে উজ্জ্বল সময়ই কাটছে তার। ব্যাটে ফিফটির পর বলে লঙ্কানদের ৫ উইকেট তুলেছেন অফস্পিন অলরাউন্ডার। ম্যাচ হয়েছে ড্র।

হাম্বানটোটায় তিন দিনের অনানুষ্ঠানিক টেস্টের শেষদিনে ৪৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা ‘এ’ দল। লিড পেয়েছে ৯০ রানের। এই রান করতে স্বাগতিক ব্যাটসম্যানরা খেলেছেন মোট ১২১.১ ওভার।

এই ওভারের প্রায় অর্ধেক একাই করেছেন মিরাজ। ৪৬.১ ওভার বল করে উইকেট নিয়েছেন ৫টি। রান খরচ করেছেন ১৫০।

Banglabid

বাংলাদেশের বাকি ৬ বোলাররা মিলে বল করেছেন ৭৫ ওভার। ওই ছয়জনের মধ্যে সফল কেবল ‘পার্টটাইমার’ মোহাম্মদ মিঠুন। ১৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

লঙ্কানদের সেরা ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। ১৬৯ রান এসেছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যাটে। ১০৪ রান করেছেন ওপেনার সঙ্গীত কুরে।

৯০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ ‘এ’। মাত্র ১ ওভার খেলে ১ রান করার পর ড্রই মেনে নেন দুই দলের অধিনায়ক। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৩৬০। জহুরুল ৯০, মিঠুন ৯২ ও মিরাজ ৫৭ রান করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দলমেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT