চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার চিন্তায় ‘ঘরের মাঠের’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠের শক্তিশালী বাংলাদেশকে নিয়ে চিন্তায় আছে শ্রলীঙ্কা। ঢাকাগামী বিমানে ওঠার আগে দেশটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ বাংলাদেশের কন্ডিশন নিয়ে চিন্তার কথা জানান।

‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জের ব্যাপার। গত কয়েকটি সিরিজের মধ্যে তারা ঘরের মাঠে মাত্র একটিতে হেরেছে। শক্তিশালী দলের বিপক্ষে তারা জিতছে। যার কারণে নিজেদের মাঠে দলটি কঠিন প্রতিপক্ষ।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলছিলেন ম্যাথুজ।

শনিবারই ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। ত্রিদেশীয় সিরিজ দিয়ে সফর শুরু করবে তারা। ১৭ জানুয়ারি তাদের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে।

Banglabid

ছয় মাস আগে ম্যাথুজ শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছিলেন। হাথুরুসিংহে কোচ হওয়ার পর নতুন করে ওয়ানডের অধিনায়ক হয়েছেন। এদিন জানালেন সদ্য ইনজুরি থেকে সেরে ওঠার কারণে প্রথম কয়েক ম্যাচে বল করবেন না, ‘প্রথম কয়েকটি ম্যাচে আমি বল করবো না। কোনো কোনো সময়ে করতেও পারি। ফিটনেস ভালোই যাচ্ছে। কিন্তু শরীরটাকে আরেকটু যত্ন করতে চাচ্ছি।’

ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। চারদিনের বিরতি দিয়ে ১৯ জানুয়ারি টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এভাবে তিনটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে।

Reneta

ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরবে জিম্বাবুয়ে। টেস্টের জন্য থেকে যাবে লঙ্কানরা। চট্টগ্রামে ৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট হবে ৮ ফেব্রুয়ারি, ঢাকায়।

সাদা পোশাকেই মাঠের লড়াই থামছে না। সিরিজের শেষভাগে দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয়টি হবে সিলেটে, ১৮ ফেব্রুয়ারি।

এর আগে ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল এই তিন দল। সেবার মুত্তিয়া মুরালিধরন আর সাঙ্গাকারার ব্যাটিং জাদুতে ফাইনালে লঙ্কানদের কাছে শিরোপা খুইয়েছিল টাইগাররা। ওই সিরিজ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল পেসার রুবেল হোসেনের।

অভিষেক ম্যাচে দারুণ বল করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে ‘ফাইনালে’ তোলেন। কিন্তু সেই শেষ ম্যাচে ‘অনভিজ্ঞ’ রুবেল খেই হারান। শেষ তিন ওভারে লঙ্কানদের দরকার ছিল ১৩ রান। ৪৮তম ওভারে রুবেলের কাছ থেকে ১২ রান নিয়ে নেন মুরালিধরন। বেরিয়ে যায় ম্যাচ। তার আগে সাঙ্গাকারা খেলেছিলেন ১৩৩ বলে ৫৯ রানের এক ধ্রুপদী ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT