চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার ‘ইমরান খান’ হচ্ছেন সাঙ্গাকারা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট কিংবদন্তি থেকে পাকিস্তানের নামজাদা রাজনীতিবিদ বনে গেছেন ইমরান খান। নির্বাচনে জয়লাভের পর আসছে শনিবারই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান।

পাকিস্তান কিংবদন্তির নির্বাচনে জয় নিয়ে চলা ডামাডোলের মধ্যেই শ্রীলঙ্কার মিডিয়ায় খবর, দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চোখ রাখছেন কুমার সাঙ্গাকারা। লঙ্কান মিডিয়ায় তাকে ইমরান খানের সঙ্গেও তুলনা করা হচ্ছে।

আসন্ন নির্বাচনে প্রধান বিরোধীদল অবশ্য তাদের প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি। তবে মিডিয়া যাই বলুক, আপাতত রাজনীতিতে নামার কোনো খায়েশ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাঙ্গাকারা।

এক বিবৃতিতে লঙ্কান ব্যাটিং কিংবদন্তি বলেছেন, ‘জল্পনা বা গুজব শব্দটা আমি একবারের জন্যেও জিইয়ে রাখতে চাই না। আমি সবাইকে নিশ্চিত করছি যে, রাজনীতির মাঠে নামার কোনো উচ্চাকাঙ্ক্ষা আমি কখনোই ধারণ করি না। এরকম ইচ্ছা আগেও ছিল না, শক্তভাবে নিশ্চিত করছি সামনেও থাকবে না।’

আগে বেশ কয়েকজন ক্রিকেটারই শ্রীলঙ্কার রাজনীতিতে সফল হয়েছেন। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমান সরকারের একজন মন্ত্রীর দায়িত্বে আছেন। আরেক অবসরপ্রাপ্ত ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াও উপ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৫তে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন সাঙ্গাকারা। ১৩৪ টেস্টে ১১টি ডাবল সেঞ্চুরিসহ রান করেছেন ১২,৪০০। লঙ্কান সাবেক অধিনায়ককে ভাবা হয়, সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে।

ট্যাগ: ইমরান খানকুমার সাঙ্গাকারালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই’য়ের পর্দায় মেসি-তেভেজের ম্যাচ

পরবর্তী

‘দরকারে’ কোচের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিসিবি

পরবর্তী

‘দরকারে’ কোচের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিসিবি

প্রধানমন্ত্রী

মানুষের চলাচল ও যোগাযোগে উন্নতির চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT